শিরোনাম
প্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়

দীঘিনালায় বোয়ালখালী সর্বজনীন শালবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর অনুষ্ঠিত

\ দীঘিনালা উপজেলা প্রতিনিধি \
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার ঐতিহ্যবাহী বোয়ালখালী শালবন বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৯অক্টোবর) সকালে বোয়ালখালী শালবন বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকাদের আয়োজনে দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি সভাপতি প্রজ্ঞাজ্যোতি মহাথেরো। এ সময় প্রধান ধর্ম দেশক হিসেবে উপস্থিত ছিলেন খৈয়াখালী ধম্মবিজয়ারাম বিহার রাউজান চট্টগ্রাম প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যক্ষ ভদন্ত উপঞ্চ মহাথেরো,

এত ধর্মদেশক হিসাবে দেশনাদেন ভদন্ত লোকামিত্র মহাথেরো সাধারণ সম্পাদক পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি অধ্যক্ষ কামাকুছড়া ধাম্মাংকুর বৌদ্ধ বিহার, জ্ঞাননন্দ মহাথেরো, লোক মিত্র থেরো, তথ্য ও প্রকাশনা সম্পাদক করুণা বংশ থেরো । আড়াই হাজার বছর আগে গৌতম বুদ্ধের জীবদ্দশায় তার প্রধান সেবিকা বিশাখা ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা তৈরি, রং করা, বয়ন ও সেলাই শেষে চীবর বিশেষ পরিধেয় বস্ত্র দান কাজ সম্পাদন করেন। বৌদ্ধরা এই ধর্মীয় উৎসবকে কঠিন চীবর দান বলেন।

এসময় দূর-দূরান্ত থেকে বৌদ্ধ ধর্মালম্বী হাজারো পূণ্যার্থী অংশ নেন বিহারে। পূণ্যার্থীরা পঞ্চশীল গ্রহণ শেষে, সংঘদান, অষ্টপরিষ্কার দান, পানীয় দান, বুদ্ধ মূর্তি দান, চীবর দান, কল্পতরু দানসহ নানাবিধ দান করেন। অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।