শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

বিশ্ব জলাতঙ্ক দিবসে রাঙ্গামাটিতে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন

৭

॥ নিজস্ব প্রতিবেদক ॥
বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে বিনামূল্যে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে রাঙ্গামাটির কলেজ গেইটের মন্ত্রী পাড়ায় অ্যাড. দীপেন দেওয়ানের বাসভবনে ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. তুষার কান্তি চাকমা।

এসময় ভেটেরিনারি অফিসার ডা. মঈনুল ইসলাম চৌধুরী, সরকারি পিগ ডেভেলপমেন্ট ফার্মের সিনিয়র সহকারী পরিচালক ডা. লেনিন দে, ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. দেবরাজ চাকমা, সদর উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. সরোয়ার হামিদ, সদর উপজেলা উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সুদীপ দেওয়ানজী, রাঙামাটি ডগ লাভার এসোসিয়েশনের সভাপতি মৈত্রী চাকমা, সাধারণ সম্পাদক লিফা দেওয়ান, সদস্য দেববর চাকমা, উজ্জেলেন্দু চাকমা ও স্নেহা চাকমা, ভেটেরিনারি ইন্টার্ন ডা. প্রমা তঞ্চঙ্গ্যা ও ডা. অর্পিতা চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ডা. তুষার কান্তি চাকমা বলেন, বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষ্যে রাঙ্গামাটিতে আমরা বিনামূল্যে ভ্যাকসিন দিয়ে যাচ্ছি। এবার ৫শত টিকা সরবরাহ করা হয়েছে। শহরের বনরূপা, কলেজ গেইট, রিজার্ভ সহ বিভিন্ন এলাকায় কুকুর ও বিড়াল কে ভ্যাকসিন প্রদান করা হবে। কলেজ গেইট এলাকায় ভ্যাকসিনেশন প্রোগ্রাম আয়োজনে সহযোগিতা করায় ডগ লাভার এসোসিয়েশনের সভাপতি মৈত্রী চাকমাকে ধন্যবাদ জানান তিনি।