শিরোনাম
প্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়

শিক্ষার্থীদেরকে বলবো তোমরা এসো, জোন কমান্ডার স্কলারশিপ-২৫ পেতে

|| কাপ্তাই উপজেলা প্রতিনিধি ||
রাঙ্গামাটির কাপ্তাইয়ে শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ে বিগত বছরের ন্যায় এবছর শুরু হতে যাচ্ছে “জোন কমান্ডার্স স্কলারশিপ-২৫। এ উপলক্ষ্যে আগামী মাসের ৮ নভেম্বর-২৫ (শনিবার) সকাল ৯.৩০ টা থেকে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতি বছরের মতো এবারও ২ ক্যাটাগরিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, নিবন্ধন ফি হিসেবে ১৫০/- টাকা নির্ধারণ করা হয়েছে। দুইটি বিভাগে নিবন্ধন করা যাবে। ‘ক-বিভাগ’ তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী এবং ‘খ- বিভাগ’ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী। নম্বর ভিত্তিতে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ২ শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা স্বরূপ সেনাবাহিনী কর্তৃক ক্রেস্ট, শিক্ষা উপকরণ গিফট, মাসিক স্কলারশিপ প্রদান করা হবে বলে জানান।

এ বিষয়ে বিদ্যালয়ের অধ্যক্ষ রেহানা আক্তার জানান, মেধা যাচাইয়ের যথেষ্ট সুযোগ রয়েছে উক্ত স্কলারশিপের মাধ্যমে। তাই সকল শিক্ষার্থীদেরকে বলবো তোমরা এসো, নিজেদেরকে যাচাই করে নাও।

এ বিষযয় বাংলাদেশ সেনাবাহিনী কাপ্তাই জোন কমান্ডার বলেন, কাপ্তাই উপজেলার সকল প্রাথমিক ও নিম্নমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশ গ্রহণে এবারও জমজমাট হয়ে উঠবে “জোন কমান্ডার্স স্কলারশিপ-২৫। আমরা সকলকে মেধা পর্যায়ে নিয়ে যেতে এবং ছাত্র ছাত্রীদের অনুপ্রেরণা যোগাতে এ স্কলাশিপ চালু করেছি।