শিরোনাম
প্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়

বান্দরবানের থানচিতে প্রবারণা পূর্ণিমা উদযাপন

১০

|| থানচি উপজেলা প্রতিনিধি ||
বান্দরবানের থানচিতে বৌদ্ধ ধর্মালম্বীদের পল্লীগুলোতে প্রবারণা পূর্ণিমা ওয়াগ্যোয়াই পোয়ে: পালিত হয়েছে। বৌদ্ধ ভিক্ষুদের তিন মাসের বর্ষাবাস শেষে প্রবারণা পূর্ণিমা উদযাপন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

প্রতি বছরের মতো এবারও তিন দিনব্যাপী নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে এ উৎসব। এই তিন দিনব্যাপী বিহারে বুদ্ধপূজা, সংঘদান, পিন্ডদান, অষ্টপরিষ্কার দান, অষ্টম ও পঞ্চশীল শীল গ্রহণ, প্রদীপ পূজা, ফানুস ওড়াানোর মতো নানা আচার পালন করা হয়।

একদিকে এ উৎসবের ঘিরে পল্লীগুলোতের তরুণ-তরুণীরা দলবেঁধে নতুন ধানের চাল ও বিন্নি চালের পিঠা তৈরি করবে এবং ভোরে সেগুলো ভগবান বুদ্ধকে দান করবে। পাশাপাশি প্রতিবেশীদের মধ্যেও পিঠা বিতরণ করা হবে।

থানচি ওয়াগ্যোয়াই পোয়েঃ উদযাপন কমিটি সংশ্লিষ্টরা জানান, বর্ণাঢ্য শোভাযাত্রা, ওয়াগ্যোয়াই পোয়ে: মূল্যায়ন সভা, রথযাত্রা উৎসর্গ ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন করা হয়েছে।

অন্যদিকে থানচির চার ইউনিয়নের বৌদ্ধ ধর্মালম্বীদের বিহারগুলোতে বুদ্ধস্নান, প্রদীপ পূজাসহ চলছে ধর্মীয় ও আদি সামাজিক নানান ঐতিহ্যের অনুষ্ঠান এবং জগতের মঙ্গল কামনায় বিহারে বিহারে চলছে প্রার্থনা।

থানচি থানার অফিসার মোঃ নাছির উদ্দিন মজুমদার জানান, প্রবারণা পূর্ণিমা উৎসবকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশের টিম মোতায়েন থাকবে।