শিরোনাম
প্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়

পানছড়িতে সেনা অভিযানে পালিয়েছে ইউপিডিএফ কমান্ডার, অস্ত্র-গুলি ও সরঞ্জাম উদ্ধার

|| মোঃ ইসমাইল, পানছড়ি ||
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার যুবনেশ্বর পাড়া এলাকার গহীন জঙ্গলে সেনাবাহিনীর অভিযানে উন্মোচিত হয়েছে ইউপিডিএফের একটি গোপন আস্তানা। সোমবার (৬ অক্টোবর) ভোওে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানিক দল এলাকাটি ঘেরাও করে তল্লাশি অভিযান পরিচালনা করে।

সেনাসূত্রে জানা যায়, অভিযানের সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফের শীর্ষস্থানীয় মান্ডার সুমেন চাকমা পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশিতে উদ্ধার করা হয় একটি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, ১৫টি ব্যানার, দুটি ওয়াকিটকি চার্জার, দুটি মোবাইল ফোন, ধারালো অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামাদি। অভিযানের সময় ইউপিডিএফ সদস্যরা স্থানীয় নারী-পুরুষ ও ছাত্র-ছাত্রীদের জোরপূর্বক সেনা বিরোধী ¯েøাগান দিতে বাধ্য করে যাতে অভিযান ব্যাহত হয়। বিগত কয়েকদিনের ঘটনাপ্রবাহ পর্যবেক্ষণে স্পষ্ট হচ্ছে, ইউপিডিএফ ও তাদের অঙ্গসংগঠনসমূহ পার্বত্য অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে নারী ও কোমলমতি শিক্ষার্থীদের নাশকতামূলক কর্মকান্ডে ব্যবহার করছে।

সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতে এবং পালিয়ে যাওয়া ইউপিডিএফ সশস্ত্র সদস্যদের খুঁজে বের করতে সেনা অভিযান অব্যাহত রয়েছে বলে সেনা সূত্র জানিয়েছে। সেনাবাহিনী জানায়, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও পার্বত্য অঞ্চলের সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নিতে তারা দৃঢ়প্রতিজ্ঞ।