শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

দীঘিনালায় ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম কর্তৃক শিক্ষার্থীদের পাঠ্যবই ও সংবর্ধনা প্রদান

|| দীঘিনালা উপজেলা প্রতিনিধি ||
গুণগত শিক্ষা, প্রযুক্তিগত দক্ষতা, জাতীয় ঐক্য সুদৃঢ করার মাধ্যমে, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা বদ্ধপরিকর। তাই শিক্ষার উন্নয়নে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের পাঠ্যবই বিতরণ, উচ্চ শিক্ষা বিষয়ক দিকনির্দেশনা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (৪অক্টোবর) সকালে দীঘিনালা উপজেলায় পরিষদ অডিটোরিয়াম সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ দীঘিনালা শাখার আয়োজনে আলোচনা সভায় উপজেলা সভাপতি রেনি ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ধনেশ্বর ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও এনজিও জাবারাং কল্যান সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা। মসাধন ত্রিপুরা গুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। নারী ও শিশু প্রসিকিউটর সুপ্রিম কোর্ট এ্যাড. সৃজনী ত্রিপুরা।

আলোচনা সভায় বক্তরা বলেন, ত্রিপুরা জাতী এখন শিক্ষা দীক্ষায় পিছিয়ে পড়া জনগোষ্ঠী, অর্থনৈতিক ভাবে এখনো স্বাবলম্বী হতে পারে নাই। নিজের জাতীকে বিশ্বের দরবারে পরিচিত করতে হলে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষা হচ্ছে আগামীর সফলতা, শিক্ষা জীবনকে পরিবর্তনের করে। ত্রিপুরা সম্প্রদায়ের মাঝে প্রচুর বাল্য বিবাহ প্রচলন রয়েছে। শিক্ষার্থীদের শপথ নিতে হবে বাল্য বিবাহ করবনা, বাল্য বিবাহ হতে দিব না, বাল্য বিবাহ প্রতিরোধ গড়ে তুলব।

আলোচনা সভায় শেষ একাদশ শ্রেনির ভর্তিকৃত ৪০জন শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই ও এসএসসিতে কৃতকার্য ৯১জন শিক্ষার্থী সংবর্ধনা ও ২জন জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়।