শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

২০

॥ লামা উপজেলা প্রতিনিধি ॥
বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে মোঃ সোহান (২৭) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছে। আজ বৃহস্পতিবার (২ অক্টোবর ২০২৫ইং) দুপুর ১টা ৩০ মিনিটে লামা উপজেলাধীন ফাঁসিয়াখালী ইউনিয়নের মিনঝিরি সাদা পাহাড়স্থ হোয়াইট পিক ষ্টেশন রিসোট্রের সামনে মাতামুহুরী নদীতে এই ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা থেকে দুই বন্ধু মোঃ সোহান ও মোঃ শাকিল লামায় মাতামুহুরী নদীর সাদা পাহাড়স্থ হোয়াইট পিক স্টেশন রিসোর্টে বেড়াতে আসে। দুপুরে ২ জন পর্যটক রিসোর্টের পাশে মাতামুহুরী নদীতে গোসল করতে নামে। এসময় পানির স্রোতে মোঃ সোহান নামে পর্যটক পানিতে ডুবে নিখোঁজ হয়। তার সাথে থাকা মোঃ শাকিল (২৭) নামে আরেকজন সাঁতার কেটে উপরে উঠতে সক্ষম হয়। নিখোঁজ পর্যটক মোঃ সোহান (২৭) রাজধানী ঢাকার মিরপুর ইউসিবি চত্বরের আবু হান্নান সরকার এর ছেলে।

এদিকে ঘটনার পরপরই খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় লামা ফায়ার সার্ভিসের টিম। তারা উদ্ধার অভিযান চালাচ্ছে। নিউজ পাঠানো সময় পর্যন্ত নিখোঁজ পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, নিখোঁজ মোঃ সোহান এর বাড়িতে খবর দেয়া হয়েছে। ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চলমান রয়েছে।