শিরোনাম
প্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়

কাপ্তাই লেকে নৌকা ডুবির ঘটনায় মৃত্যু ৩, উদ্ধার ১

১২

॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির লংগদুতে কাপ্তাই লেকে আকস্মিক ঢেউয়ের কবলে পড়ে নৌকা ডুবির ঘটনায় চারজন নিখোঁজের মধ্যে সিরিনা বেগমকে জীবিত উদ্ধার করা হলেও তাঁর সন্তানকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এছাড়াও সালমা বেগম ও তার ৫ বছরের শিশু সন্তান মাসুমকেও আজ উদ্ধার করা হয়।

দুর্ঘটনার স্বীকার সকলে লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া এফআইডিসি এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানায়, গতকাল রাতে হঠাৎ বাতাশ আর ঝড়ের কবলে পড়ে ইঞ্জিন চালিত নৌকাবোট বাড়ির কাছাকাছি এসে তলিয়ে যায়। সাথে সাথে বোট চালক আছির আলী পাড়ে উঠতে পারলেও বাকিরা হারিয়ে যায়। ঘটনার আগে আছির উদ্দীন তার স্ত্রী সন্তান ও তার ছোট ভাইয়ের স্ত্রী সন্তান নিয়ে বেড়াতে যান গুলশাখালীতে, সেখান থেকে ফেরার পথে এঘটনা ঘটে।

রাঙ্গামাটি থেকে ফায়ারসার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করেন। উদ্ধার অভিযানের সাথে রয়েছে লংগদু জোন জোন তেজস্বী বীরের একটি টিমও সহায়তা করেন।