শিরোনাম
খেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সরঞ্জাম হস্তান্তরএমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যান

রাঙ্গামাটির বাঘাইছড়িতে নমি ত্রিপুরার জীবন রক্ষা করলো বিজিবি’র সিপাহী হাফেজ

১২

॥ মোহাম্মদ আলী ॥
হিংসার আগুনে যখন পাহাড় জ¦লছে তখন এক পাহাড়ি শিশুর প্রতি মানবিকতার হাত বাড়িয়ে জীবন রক্ষা করে এক উজ¦ল দৃষ্টান্ত স্থাপন করেছে বাঘাইহাট বিজিবি’র মেডিকেল সহকারী সিপাহী হাফিজ। সাজেক ইউনিয়নের দুর্গম শিয়ালদাহ পাড়ায় যেন বিজিবির প্রতি কৃতার্থ নমি ত্রিপুরার বাবা-মা সহ প্রতিবেশীরা।

স্থানীয় সুত্রগুলো জানায়, মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকালে দুর্গম শিয়ালদাহ এলাকায় নমি ত্রিপুরা নামে ৯ বছরের এক শিশু মা বাবার সঙ্গে পাহাড়ে ঝুম ক্ষেতে সবজি আনতে যায়। সবজি নিয়ে বাড়ি ফেরার পথে পাহাড় থেকে নামার সময় পা পিছলে নিচে একটি ছড়ায় পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে অচেতন হয়ে পড়ে। শিশুটির মায়ের চিৎকারে গ্রামবাসী ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে। আশপাশে হাসপাতাল বা কমিউনিটি ক্লিনিক না থাকায় শিশুটিকে দ্রুত বিজিবির বিওপিতেই নিয়ে যাওয়া হয়। তাৎক্ষনিক বিজিবি’র বিওপির মেডিকেল সহকারী সিপাহী হাফিজ শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেন। পওে তিনি ব্যাটালিয়ন সদরের মেডিকেল অফিসারের সঙ্গে যোগাযোগ করে নমি ত্রিপুরাকে উন্নত চিকিৎসার জন্য দ্রত খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বাঘাইহাট ৫৪ বিজিবি ব্যাটালিয়নের দ্রুত পদক্ষেপ ও তাৎক্ষণিক চিকিৎসা সেবায় শিশুটি বড় ক্ষতি থেকে রক্ষা পেয়েছে। শিশুটি মা-বাবা এই মানবিকতার মুগ্ধ হয়েছেন। এলাকাবাসী জানান, দুর্গম এলাকায় হাসপাতাল না থাকায় চিকিৎসার জন্য বিজিবি-ই তাদের একমাত্র ভরসা। সময়মতো চিকিৎসা না পেলে নমি ত্রিপুরার জীবন রক্ষা করা হয়তো সম্ভব হতো না। সে এখন শঙ্কামুক্ত। এ প্রতিহিংসার পাহাড়ে যখন আগুন জ¦লছে তখন বিজিবি’র সিপাহীর প্রচষ্টায় শিশু নমি ত্রিপুরার জীবন রক্ষা যেন হাতছানি দেয় শান্তির জন্য একে অপরের পাশে থাকুন।