শিরোনাম
খেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সরঞ্জাম হস্তান্তরএমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যান

রুমায় প্রবারণা উৎসব উপলক্ষে জেলা পরিষদের অনুদান প্রদান

॥ রুমা উপজেলা প্রতিনিধি ॥
বান্দরবানের রুমায় বৌদ্ধ ধর্মাবলম্বী মারমা সম্প্রদায়ের প্রধান ধর্মীয় অনুষ্ঠান ওয়াগ্যোয়াই পোয়ে বা প্রবারণা উৎসব উদযাপন উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান করেছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিভিন্ন পাড়া পর্যায়ে বৌদ্ধ বিহার, উৎসব উদযাপন কমিটি এবং ব্যক্তিগত আবেদনকারীদের মাঝে ২ লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অনুদান প্রদান করেন জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট উবাথোয়াই মারমা। তিনি বলেন, বৌদ্ধ সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ওয়াগ্যোয়াই পোয়ে ও কঠিন চীবর দান যেন শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয় সেই লক্ষ্যেই জেলা পরিষদের পক্ষ থেকে এই অনুদান প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রুমা প্রেসক্লাবের সভাপতি শৈহ্লাচিং মারমা, কেন্দ্রীয় উৎসব উদযাপন কমিটির সভাপতি উক্যসিং মাস্টার, লুপ্রু মারমা, বৌদ্ধ ঐক্য ফ্রন্টের সহ-সভাপতি চথোয়াইপ্রু মারমা, যুবনেতা থুইনুমং মারমা ও মংক্য মারমা সহ স্থানীয় নেতৃবৃন্দ।

কেন্দ্রীয় উৎসব উদযাপন পরিষদের সভাপতি উক্যসিং মাস্টার জানান, এবারের ওয়াগ্যোয়াই পোয়ে উপলক্ষে চার দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ঐতিহ্যবাহী রথযাত্রা, ফানুস উড়ানো, লোকনাট্য পাংখুং প্রদর্শনী, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবং বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান। তিনি আরও বলেন, “জেলা পরিষদ থেকে উৎসব উদযাপন পরিষদকে এক লক্ষ টাকা অনুদান দেওয়ার জন্য আমরা কৃতজ্ঞ। এছাড়া অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সহযোগিতা প্রত্যাশা করছি।

উল্লেখ্য, আগামী ৬ থেকে ৮ অক্টোবর পর্যন্ত চার দিনব্যাপী নানা আয়োজনে পালিত হবে মারমা সম্প্রদায়ের প্রবারণা উৎসব ওয়াগ্যোয়াই পোয়ে। শুধুমাত্র বৌদ্ধ সম্প্রদায় নয়, এ উৎসবটি প্রতিবছর পাহাড়ি ও বাঙালি সকল জনগোষ্ঠীর মিলনমেলায় রূপ নেয়। এবারও ব্যতিক্রম হবে না বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।