শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

রাঙ্গামাটিতে সম্রাট বাস থেকে ৫শ দেশীয় অস্ত্র উদ্ধার, চালক হেলপার হেফাজতে

১২

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি-বান্দরবান সড়কে চলাচলরত যাত্রীবাহি বাস সম্রাট পরিবহনে তল্লাসী চালিয়ে বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনা তদন্ত ও বিস্তারিত জানার জন্য গাড়ির চালক ও হেলপারকে আটক করা হয়েছে। রবিবার বিকালে বিজিবি ৪২ ব্যাটালিয়নের সদস্যরা এসব অস্ত্র উদ্ধার করে বলে পুলিশ ও বিজিবি সুত্র জানিয়েছে।

পুলিশ ও বিজিবি সুত্র জানায়, গোপন সংবাদ পেয়ে বান্দরবান থেকে রাঙ্গামাটির উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহি বাস সম্রাট পরিবহনে (ঢাকা মেট্রো-ব-১১-১৬৩০) করে দেশীয় অস্ত্র পাচার করা হচ্ছে এমন সংবাদ পায়। পরে রাঙ্গামাটি বড়ইছড়ি সড়কে অবস্থিত বিজিবির চেকপোস্ট এ কর্তব্যরত সদস্যরা এ পরিবহনে তল্লাসী চালায়। একপর্যায়ে তল্লাসী করে ৫শ দেশীয় অস্ত্র (দা/চাপাতি) উদ্ধার করে। তবে এসব অস্ত্র পাচার কাজে কে-বা করা জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

কাপ্তাই ব্যাটালিয়ন (৪১বিজিবি) কুকিমারাপাড়া ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মালেক জানিয়েছেন, বিস্তারিত জানতে সম্রাট পরিবহণ বাসের চালক মোঃ শুক্কুর আলী, পিতা- জয়নাল আবেদীন, গ্রাম- রিজার্ভ বাজার, পোঃ রাজবাড়ী, থানা- কতোয়ালী, জেলা- রাঙ্গামাটি এবং চালকের সহকারী মোঃ সাব্বির, পিতা- মোঃ ইউসুফ, গ্রাম- রিজার্ভ বাজার, পোঃ রাজবাড়ী, থানা-কতোয়ালী, জেলা-রাঙ্গামাটিকে জিজ্ঞাসাবাদের জন্য বাসসহ আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য বাসের চালক ও সহকারীকে কাপ্তাই থানা পুলিশ এর হেফাজতে নেওয়া হয়েছে। তবে বাসে ভ্রমণকারী যাত্রীদের অসুবিধার কথা বিবেচনা করে বিকল্প উপায়ে তাদেরকে গন্তব্যস্থলে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলেও জানান কমান্ডার।