শিরোনাম
প্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়

কাপ্তাই উপজেলার সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা হলে ছাড় দেওয়া হবে না

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন বলেছেন অন্য জেলা বা উপজেলার বিষয় নিয়ে কেউ যেন বিশৃঙ্খলা ও সৃষ্টি করতে না পারে। উপজেলা শান্তি সৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করা হলে কাউকেই ছাড় দেওয়া হবে না। রবিবার (২৮সেপ্টেম্বর) বিকাল কাপ্তাই নতুন বাজার বণিক কল্যাণ সমিতি কার্যালয়ে এক জরুরী সভায় তিনি একথা বলেন।

সভায় নির্বাহী অফিসার জানান, খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় একটি ঘটনাকে কেন্দ্র করে পাহাড়ি /বাঙালির মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনিত হয়। উক্ত এলাকার ঘটনা নিয়ে কেউ যেন কাপ্তাইয়ে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিতে না পারে। সে ব্যাপারে আমাদের সকলকে সর্তক হতে হবে।

তিনি বলেন, কাপ্তাই উপজেলার আইনশৃঙ্খলা ভালো এবং শারদীয় দূর্গাপূজা নিয়ে নিরাপত্তার মাধ্যমে উদযাপন করা হচ্ছে। এসময় কাপ্তাই উপজেলা তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেন, কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ হারুনুর রশীদ, কাপ্তাই ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মজিবুর, কাপ্তাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা, কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইউসুফ, সম্পাদক কামাল হাকিম, বিএনপি নেতা মোরশেদ আলম, মহিউদ্দিন, কাপ্তাই নতুন বাজার বণিক সমিতির সম্পাদক এম করিম, উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, ইউপি সদস্য ইমান আলী ও আইনশৃঙ্খলা বাহিনী লোকজন উপস্থিত ছিলেন।