শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

দূর্গাপূজা নিয়ে কেউ যেন বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে সজাগ থাকতে হবে

১৩

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১বিজিবি) এর অধিনায়ক লে: কর্নেল কাওসার মেহেদী বলেছেন, অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পুজায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে করতে না পারে সকলকে এই বিষয়ে সচেতন হতে হবে। দুর্গাপূজাকে নিয়ে কেউ কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে আন্তর্জাতিক মহলে বিভ্রান্তি যাহাতে ছাড়াতে নাওে তার জন্য সজাগ থাকতে হবে সকলকে। কেউ সম্প্রীতি নষ্ট করতে চাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (২৩সেপ্টেম্বর) সকালে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১বিজিবি) এর ওয়াগ্গাছড়া সদর দপ্তরে সনাতনী সম্প্রদায়ের শারদীয় দুর্গাৎসব উপলক্ষে বিভিন্ন পুজা মন্ডপের প্রতিনিধি, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে এক সমন্বয় সভা এবং ৬টি পুজা মন্ডপকে আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অধিনায়ক একথা বলেন।

এসময় কাপ্তাই উপজেলা সদর বড়ইছডি ২৩ আনসার ব্যাটালিয়ন এর অধিনায়ক নাজমুল হক নূরনবী, শিলছড়ি ৩৫ আনসার ব্যাটালিয়ন এর অধিনায়ক মোঃ নুরুল আফসার চৌধুরী, ৪১ বিজিবি’র সহকারী পরিচালক উপেন্দ্র নাথ হালদার, কাপ্তাই থানার ওসি মোহাম্মদ কায় কিসলু, চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল, কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিচালনা কমিটি ২০২৫ এর প্রধান সমন্বয়ক দীপক কুমার ভট্রাচার্য্য, সহ সমন্বয়ক ঝুলন দত্ত, আহবায়ক জগদীশ চন্দ্র দাশ, সদস্য সচিব প্রিয়তোষ ধর পিন্টুসহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, পুজা মন্ডপের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।