শিরোনাম
প্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়

কাপ্তাই বিজিবির অভিযানে সোয়া ৫৯ লক্ষ টাকার বিদেশি সিগারেট সহ পাচারকারী আটক

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি জেলার কাপ্তাই বিজিবি ৪১ ব্যাটালিয়ন সদস্যরা অভিযান চালিয়ে অবৈধভাবে পাচার করার সময় গাড়িভর্তি বিদেশী সিগারেট সহ পাচারকারীকে আটক করা হয়েছে। সোমবার (২২সেপ্টেম্বর) দুপুরে কাপ্তাই হতে একটি

টয়োটাকারে করে ৪,৪৯০ প্যাকেট প্যাট্রোন সিগারেট, ১টি আইফোন, ১টি স্যামসাং মোবাইলসহ পাচারকারী মো.হুমায়ন কবির চৌধুরী প্রকাশ হিরোকে আটক করে। আটক হিরো কাপ্তাই উপজেলা চিৎমরম ইউনিয়ন এ বসবাসকারী মোঃ আক্তার হোসেনের ছেলে বলে জানান গেছে।

বিজিবি সুত্র জানায়, আটক মালামালের মূল্য ৫৯ লাখ ১১হাজার টাকা। কাপ্তাই ৪১ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল কাওসার মেহেদী সিগন্যাল এর নির্দেশ মোতাবেক সুবেদার নায়েব মোঃ মাসুূূদ রানার নেতৃত্বে বিজিবি ১নং গেইটএ তল্লাশি করে পাচারকারীকে আটক করা হয়।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু জানান, বিকালে ৪১ বিজিবি’র সদস্যরা আটক পাচারকারীকে সিগারেটসহ থানায় হস্তান্তর করেছে সেই সাথে প্রাইভেট কারও জব্ধ করা হয়েছে। বহুদিন যাবত একটি পাচারকারী সিন্ডিকেট সড়কপথে ও নদী পথে এসব বিদেশী সিগারেট পাচার করে আসছে বলে জানাযায়।