শিরোনাম
প্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়

খাগড়াছড়ির রামগড়ে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও ধানের চারা রোপণ করে প্রতিবাদ

১৪

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক গুরুত্বপূর্ণ সড়কের রামগড় অংশে বেহাল দশার দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন ও ধানের চারা রোপন করে প্রতিবাদ জানিয়েছে স্থানীয়রা। সোমবার (২২সেপ্টেম্বর) সকালে উপজেলার রামগড়-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে রামগড় সরকারী উচ্চ বিদ্যালয়ের সামনে উপজেলার সর্বস্তরের জনসাধারণের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

স্থানীয়রা সূত্রে জানা যায়, ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কটির সোনাইপুল হতে রামগড় বাজার পর্যন্ত তিন কিলোমিটার সড়ক খনাখন্দে ভরা ও ভাঙা। সামান্য বৃষ্টিতেই সড়কটি কাঁদা যুক্ত হয়ে চলাচল কষ্টকর হয়ে যায়। দীর্ঘদিন সংস্কার না হওয়াতে প্রতিদিন দুর্ঘটনার স্বীকার হচ্ছেন যানবাহন ও পথচারীরা। এতে পার্বত্য চট্টগ্রামে ভ্রমনকারী পর্যটকরাও চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, সড়কটির বেহাল দশা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো ফল পাওয়া যায়নি। প্রশাসন আশ্বাস দিলেও সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি। তাই বাধ্য হয়ে তারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে এই প্রতিবাদের পথ বেছে নিয়েছেন।

মানববন্ধনে রামগড়ের সাবেক কাউন্সিলর ও সমাজসেবক মোঃ মহিউদ্দিন হারুন বলেন, প্রতিনিয়ত সড়কটিতে ঘটছে ছোটবড় দুর্ঘটনা। ভাঙা সড়কটির দুইদিকে একাধীক শিক্ষা প্রতিষ্ঠান ও পাহাড়ের অন্যতম আঞ্চলিক সড়ক এটি। দুর্ঘটনায় শিশু শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আতংকিত থাকেন তাদের অভিবাবকরা। তাই দ্রুত সংস্কারের দাবীতে আমরা মানববন্ধন করে সংস্কারের দাবী করছি। এতে যদি কর্তৃকপক্ষের শুভবুদ্ধির উদয় না হয় আগামীতে আরো কঠিক কর্মসূচি দিবে রামগড়বাসী। এ সময় মানববন্ধন শেষে ক্ষুব্ধ এলাকাবাসী কাঁদামাটি সড়কে ধানের চারা রোপণ করে অভিনব এ প্রতিবাদ জানান।