শিরোনাম
প্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়

দূর্গাপূজা উপলক্ষে লংগদুতে সেনাবাহিনীর আর্থিক সহায়তা

১৮

॥ লগদু উপজেরা প্রতিনিধি ॥
আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তার পাশাপাশি পূজা উৎসবকে আনন্দমুখর করতে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়েছেন সেনাবাহিনীর লংগদু জোন। রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে লংগদু উপজেলার তিনটি মন্দির ও বাঘাইছড়ি উপজেলার দুরছড়ি এলাকার একটি মন্দিরের পূজো কমিটির হাতে নগদ অর্থ প্রদান করেন সেনাবাহিনী।

জোন অধিনায়ক লে.কর্নেল মীর মোর্শেদ এসপিপি পিএস”র নির্দেশনায় এসময় লংগদু জোনের ভাঃ উপ-অধিনায়ক মেজর রিফাত উদ্দীন লিওন চারটি মন্দিরের পূজো কমিটির উপস্থিতিতে তাদের হাতে নগদ অর্থ তুলে দেন।

নগদ অর্থ হাতে পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোনের প্রতি ভুয়সী প্রশংসা করেন তারা। তারা বলছেন সেনাবাহিনীর এধরণের মহতী উদ্যোগ আমাদের ঋণী করে সর্বদা। প্রতিবছর দূর্গাপূজা আসলে সেনাবাহিনীর এমন সহাযোগীতা করে আমাদের ধন্য করে। এছাড়াও সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় নির্বিঘ্নে আমরা প্রতিবছর পূজা উৎসব সুন্দরভাবে পালন করে থাকি।