শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

কাপ্তাইয়ে দূর্গাপুজা উদযাপন কমিটি গঠন

১৫

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
সনাতনী সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পুজা উদযাপন সুষ্ঠুভাবে সম্পাদনের কাপ্তাইয়ে ৩১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। রবিবার (১৪সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কেন্দ্রে এই সভা অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ। গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাফর আহমেদ স্বপন, যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা, ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের হিন্দু কল্যান ট্রাস্টের ট্রাস্টির কাপ্তাই উপজেলা প্রতিনিধি ঝুলন দত্ত, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন ফ্রন্টের সভাপতি জগদীশ দাশ, সাধারণ সম্পাদক লোটাস ভট্টাচার্য, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর।এসময় বক্তব্য রাখেন উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সমলেন্দু বিকাশ দাশ, সাধারণ সম্পাদক উৎপল ভট্টাচার্য বক্তব্য রাখেন।

কমিটিতে প্রধান সমন্বয়ক হলেন দীপক কুমার ভট্টাচার্য, সহ প্রধান সমন্বয়ক ঝুলন দত্ত, আহবায়ক জগদীশ দাশ এবং সদস্য সচিব প্রিয়তোষ ধর পিন্টু।