শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

হালদা নদী বাংলাদেশের মৎস্য সম্পদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়), মৎস্য অধিদপ্তর, চট্টগ্রাম শীর্ষক প্রকল্পের আওতায় অংশীজনের সমন্বয়ে রাঙ্গামাটির কাপ্তাইয়ে উদ্বুদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০সেপ্টেম্বর) সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষ ‘কিন্নরী’তে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

কাপ্তাই সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের বাস্তবায়নে কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাস। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডা: রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউট রাঙ্গামাটি এর উদ্ধর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা ইসতিয়াক হায়দার। কাপ্তাই উপজেলা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ মোঃ এরশাদ বিন শহীদ সঞ্চালনা করেন।

প্রধান অতিথি অধীর চন্দ্র দাস বলেন, হালদা নদী বাংলাদেশের মৎস্য সম্পদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নদী এশিয়ার সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র। কার্প জাতীয় মাছের উৎপাদন বৃদ্ধির জন্য হালদার ভূমিকা গুরুত্বপূর্ণ। এই নদীর স্বতন্ত্র অবস্থা যেন বিনষ্ট না হয়, এখানে মাছের প্রজনন ক্ষেত্র যাতে ক্ষতিগ্রস্ত না হয়। যাতে দূষণ না হয়, জলবায়ু পরিবর্তনের কারণে এটি যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়গুলো নিয়ে সকলকে কাজ করতে হবে। এছাড়া হালদা নদীর রুই জাতীয় মাছের রক্ষায় কাপ্তাই উপজেলার কর্ণফুলি নদীর দুষণমুক্ত রাখা খুবই গুরুত্বপূর্ণ।

সেমিনারে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরে বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ এনামুল ডা: হক হাজারী, কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইমরান আহমেদ, কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হারুনর রশিদ ১১৯ নং ভাইয্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা, কর্ণফুলী সরকারি কলেজ এর প্রভাষক আবু তালেব, রূপসী কাপ্তাই এর সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগামের প্রোগাম ম্যানেজার বিজয় মারমা এবং মৎস্যচাষী তপন মল্লিক সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যমকর্মী, হেডম্যান, এনজিও কর্মী এবং মৎস্যজীবিরা অংশ নেন।