শিরোনাম
প্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়

ধানের শীর্ষে ভোট দিয়ে বিএনপিকে শক্তিশালী করতে হবে

১৪

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি কাপ্তাই উপজেলা বিএনপির আয়োজনে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভা করা হয়েছে। বুধবার (৩সেপ্টম্বর) বিকাল ৩টায় ঢাক ঢোল বাজিয়ে আনন্দ উৎসবের মধ্য দিয়ে জাতীয়তাবাদী বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি মো লোকমান আহমেদ এর সভাপতিত্ব করে কাপ্তাই। এতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ মামুনুর রশিদ মামুন। বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা বিএনপির সিনিয়র যুগ্নসম্পাদক আলী বাবর। বক্তব্য রাখেন সহ-সভাপতি ডাক্তার রহমত উল্লাহ, যুগ্নসম্পাদক মোঃ দিলদার হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক মোর্শেদ আলম। কাপ্তাই উপজেলা বিএনপির সহ-সভাপতি হারুন উর রশিদ, সিনিয়র যুগ্নসম্পাদক আবু বক্কর ছিদ্দিক, সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা, ছাত্র দলের আহবায়ক মোঃ ইব্রাহিম, যুবদল সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলু, জিসাস সভাপতি নুর মোহাম্মদ বাবু, স্বেচ্ছাসেবক সভাপতি জাকির হোসেন, সম্পাদক মোঃ রফিক, তাঁতীদলের সম্পাদক তরিক উল্লাহসহ জেলা, উপজেলা ইউনিয়নের সভাপতি, সম্পাদক নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

এ্যাডভোকেট মোঃ মামুনুর রশিদ মামুন বলেন, নির্বাচনে নিজেদের ভেদাভেদ ভুলে গিয়ে আগামী জাতীয় জাতীয়তাবাদ বিএনপিকে বিজয়ী করতে হবে। ধানের শীর্ষে ভোট দিয়ে ভারপ্রাপ্ত তারেক জিয়া ও বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে। নির্বাচন নিয়ে একটি পক্ষ পিছনে ষড়যন্ত্র করছে তাই নেতাকর্মীকে সজাগ থাকার আহ্বান জানান।

এর আগে জাতীয় ও দলীয় সংগীত গেয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কার্যক্রম শুরু করা হয়। এবং দলের প্রায়ত নেতাকর্মীদের স্মরণ করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। কাপ্তাই উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও পাঁচ ইউনিয়নের নেতাকর্মী ব্যানার ফেস্টুন সহ জাতীয় ও দলীয় পতাকা নিয়ে আনন্দ উৎসবের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে।