শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

রাঙ্গামাটির লংগদুতে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৬

॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির লংগদুতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল সারে ১০টায় লংগদু উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ অনুষ্ঠান করা হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তরিকুল ইসলাম তারাএর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু নাছির। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন লংগদু উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারেক দেওয়ান, স্বেচ্ছাসেবক দলের রাঙ্গামাটির জেলা সাধারণ সম্পাদক আবু নাছের, যুগ্ম আহবায়ক বেলাল হোসেন সাকুসহ জেলা ও উপজেলার স্থানীয় নেতৃবৃন্দ। স্বেচ্ছাসেবক দলের লংগদু উপজেলা সদস্য সচিব তরিকুল ইসলাম তুহিনের সঞ্চালনায়

এসময় ১০জন মাদ্রাসা ছাত্রকে কোরআন শরিফ উপহার, জুলাই যোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান এবং বৃক্ষরোপন কর্মসুচী পালন করা হয়। এর আগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য ঐক্যবদ্ধ হয়ে এক বর্ণাঢ্য র‍্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন সভাস্থলে এসে মিলিত হয়।