শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

রামগড়ে পাহাড় কাটায় ভ্রাম্যমান আদালতে এক ব্যক্তিকে জরিমানা

১৭

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় সদর ইউনিয়ন এর ওয়াইফাপাড়া এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মোঃ ইউছুপ নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (২৮আগষ্ট) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইসমত জাহান তুহিন এর পরিচালিত ভ্রাম্যমান আদালত এই জরিমানা করেন।

জানা গেছে, অবৈধভাবে পাহাড় কাটার দায়ে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫” অনুযায়ী ওই এলাকার মজিবুল হক এর ছেলে মোঃ ইউছুপ কে একটি মামলায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইসমত জাহান তুহিন বলেন, অবৈধভাবে পাহাড় কাটা আইনত দণ্ডনীয় অপরাধ। অভিযুক্তর ব্যক্তির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় ব্যক্তিকে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। উপজেলার সর্বত্র অবৈধভাবে পাহাড় কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।