শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

খাগড়াছড়ির রামগড়ে মাটি ও বালু উত্তোলনের দয়ে দেড় লক্ষ টাকা জরিমানা

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় উপজেলার ১নং রামগড় ইউনিয়নের থানাচন্দ্রপাড়া এলাকায় অবৈধভাবে ফসলী জমির মাটি ও বালু উত্তোলনের দায়ে মোঃ মনির হোসেন নামে এক ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৭ আগষ্ট) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইসমত জাহান তুহিন পরিচালিত ভ্রাম্যমান আদালতে এ জরিমানা করা হয়।

জানা গেছে, অবৈধভাবে ফসলি জমির উপরিভাগের মাটি ও বালু উত্তোলনের দায়ে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ওই এলাকার মো: মনির হোসেন পিতা আবুল হোসেনকে একটি মামলায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইসমত জাহান তুহিন বলেন, ভূমির আকৃতি পরিবর্তন ও পরিবেশ বিপর্যয় একটি গুরুত্বর আইনত দণ্ডনীয় অপরাধ। অভিযুক্তর ব্যক্তির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় ব্যক্তিকে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। উপজেলার সর্বত্র অবৈধভাবে পাহাড় কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।