শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

খাগড়াছড়ির পানছড়িতে বিজিবির জনকল্যাণমুখী সহায়তা

১৩

॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
‎পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার অংশ হিসেবে খাগড়াছড়ির পানছড়িতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোন কর্তৃক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে আর্থিক অনুদান সহ বিভিন্ন সহায়ক সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২৭ আগষ্ট) সকাল ১০টায় লোগাং জোন সদর দপ্তরে এসব সামগ্রী প্রদান করা হয়।

‎কর্মসূচির আওতায় লোগাং জোনের দায়িত্বপূর্ণ এলাকার ১২টি দুঃস্থ পরিবার ও ২টি প্রতিষ্ঠানকে দেওয়া হয় ১৯ বান্ডিল ঢেউটিন। সেলাই কাজে অভিজ্ঞ ৫ জন অসহায় নারীকে প্রদান করা হয় ৫টি সেলাই মেশিন। ৪ জন গরীব এবং অসুস্থ রোগীর মাঝে চিকিৎসার জন্য আর্থিক অনুদান, ৩ জন দুঃস্থ, গরীব ও অসহায় ব্যক্তিকে আর্থিক অনুদান, ২টি প্রতিষ্ঠানকে লাইব্রেরী নির্মাণ এবং এতিম ছাত্রদের জন্য আর্থিক অনুদান ও বিদ্যামহনপাড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের জন্য বোর্ড, চেয়ার ও টেবিল প্রদান করা হয়।

‎জনকল্যাণমূলক এই কার্যক্রমে পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এমন কর্মসূচি অব্যাহত থাকবে।