শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে রাজস্থলীতে নারী সমাবেশ

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥
গণযোগাযোগ অধিদপ্তরের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির আওতায় রাঙ্গামাটির কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে রাজস্থলী উপজেলার তিন নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে সোমবার (২৫ আগস্ট) সকাল ১১ টায় নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শোষনমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ, টেকসই উন্নয়ন অভীষ্ট (এডিজি), বাল্য বিবাহ ও মানব পাচার বিষয়ে নারী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজস্থলী উপজেলা শিক্ষা অফিসার তাজিরুল ইসলাম।

কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে তথ্য অফিসের অফিস সহকারী শফিউল আজিম এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আশরাফ হোসেন, সংরক্ষিত মহিলা সদস্যা সালমা আক্তার সহ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন পেশার নারীরা উপস্থিত ছিলেন।