শিরোনাম
অস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছে

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি রাঙ্গামাটির দুই থানা পরিদর্শন

১০

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
চট্টগ্রাম রেঞ্জে এর ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ, বিপিএম-সেবা (অতিরিক্ত দায়িত্ব আইজিপি পদে পদোন্নতি) রাঙ্গমাটি জেলা রাজস্থলী থানা ও বিলাইছড়ির ফারুয়া ইউনিয়নে থানা স্থাপনে বিষয়ে পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (২আগষ্ট) সকালে তিনি এ দুটি থানা পরদির্শন করেন।

এ সময় রাঙ্গামাটি পুলিশ সুপার, ড, এস এম ফরহাদ হোসেন, চন্দ্রঘোনা রাজস্থলী সার্কেল নুরুল আমিন, রাজস্থলী থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী সহ পুলিশের সকল থানা ও তদন্ত কেন্দ্রের ইন-চার্জগণ উপস্থিত ছিলেন।

রাজস্থলী থানা এর ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী এর সাথে আইনশৃঙ্খলা বিষয়ক কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং সেবার মাধ্যমে সাধারণ জনগণকে সচেতনকরণ, গ্রেফতারি পরোয়ানা তামিল, তদন্তাধীন মামলা সমূহ বিশ্লেষণ করা সহ তদন্তের মান বৃদ্ধি এবং তদন্তে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে ডিআইজি দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। থানা পরিদর্শনে এসে গুরুত্বপূর্ণ মামলার নথিপত্র যাচাই করেন।

এছাড়াও মামলা তদন্ত, ওয়ারেন্ট তামিল, সিডিএমএস ব্যবস্থাপনা, মাদক উদ্ধার, চুরি, দস্যুতা, ইভটিজিং, জঙ্গীবাদ, সাইবার ক্রাইম, বাল্য বিবাহ, কিশোর অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন,সহ সমসাময়িক বিভিন্ন সমস্যা, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যুতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। রাজস্থলী উপজেলার আইন শৃঙ্খলা স্বাভাবিক থাকায় ডিআইজি ওসিকে ধন্যবাদ জানান। ডিআইজি পরে বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নে থানা স্থাপনের জায়গা পরিদর্শন করেন।

এর আগে ডিআইজি’কে গার্ডঅব অনার দেন, রাজস্থলী থানার চৌকস টিম এস আই নুরুজ্জামান ও সঙ্গীয় ফোর্স।