শিরোনাম
এমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যানরাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানরামগড়ে সীরাত কন্ফারেন্স ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিতকোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়: পার্বত্য মন্ত্রীজুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

দুর্নীতির বিরুদ্ধে তরুণ প্রজন্মকে সৎ ও নৈতিক শিক্ষায় গড়ে তোলা জরুরি

১০

॥ লক্ষ¥ীছড়ি উপজেলা প্রতিনিধি ॥
দূর্নীতিরি বিরুদ্ধে জনসাধারণকে সচেতন করতে খাগড়াছড়ির লক্ষ¥ীছড়ি উপজেলায় শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯আগস্ট) উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়। দুর্নীতি প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এতে সহযোগিতা করা হয় দুর্নীতি দমন কমিশন (দুদক) এর রাঙ্গামাটি সমন্বিত জেলা কার্যালয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা প্রেস ক্লাব সভাপতি মোবারক হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ¥ীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট জসিম উদ্দিন চৌধুরী, সভাপতি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, খাগড়াছড়ি এবং মোঃ ফোরকান হাওলাদার, সভাপতি লক্ষ¥ীছড়ি বাজার পরিচালনা কমিটি। এছাড়া জনপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় লক্ষ¥ীছড়ি মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ও হাজাছড়ি উচ্চ বিদ্যালয়। চূড়ান্ত পর্বে লক্ষীছড়ি মডেল স্কুলকে পরাজিত করে হাজাছড়ি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

বক্তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে তরুণ প্রজন্মকে সৎ ও নৈতিক শিক্ষায় গড়ে তোলা জরুরি। শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক কর্মকাণ্ড দুর্নীতি প্রতিরোধ আন্দোলনকে আরও শক্তিশালী করবে।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে সৎ ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে এ ধরনের কর্মসূচি নিয়মিতভাবে আয়োজন করা হবে। প্রতিযোগীতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।