শিরোনাম
এমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যানরাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানরামগড়ে সীরাত কন্ফারেন্স ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিতকোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়: পার্বত্য মন্ত্রীজুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

মাটিরাঙ্গায় সেনা অভিযানে ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

১০

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনা অভিযানে অবৈধ পথে নিয়ে আসা বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে মাটিরাঙ্গা জোন। বুধবার (২০ আগস্ট) গভীর রাতে গুইমারা রিজিয়নের অধীনস্থ ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, মাটিরাঙ্গা জোনের আওতাধীন চৌধুরীপাড়া এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয় বলে পুলিশ জানিয়েছে।

মাটিরাঙ্গা জোন সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত ১১টা ৪৫ মিনিটে পরিচালিত অভিযানে চকলেট, ওষুধ ও পারফিউমসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ৮ লাখ ১৮ হাজার ২৬০ টাকা।

মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম আধহাম পিএসসিজি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওয়ারেন্ট অফিসার মোঃ আশেক এলাহীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে অবৈধভাবে নিয়ে আসা এসব পণ্য জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও বলেন, অবৈধ চোরাচালান রোধে মাটিরাঙ্গা জোন সর্বদা তৎপর রয়েছে এবং এ ধরনের যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড দমনে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।