শিরোনাম
এমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যানরাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানরামগড়ে সীরাত কন্ফারেন্স ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিতকোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়: পার্বত্য মন্ত্রীজুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

খাগড়াছড়ির দীঘিনালায় ঔষধের ফার্মেসীকে জরিমানা

১৪

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালায় বোয়ালখালী বাজারে ঔষধের ফার্মেসীতে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ও স্যাম্পল ঔষধ রাখা অপরাধে ৬টি ফামের্সীর মালিকে ৫হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভাম্যমান আদালত।

বুধবার (২০আগস্ট) সকাল ১০টায় উপজেলার বোয়ালখালী নতুন বাজারে ৬টি ঔষধের ফামের্সীতে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ঔষধ রাখা অপরাধ ভোক্তাধিকার আইন ২০০৯ এর ৪১ ও ৫১ ধারায় দীঘিনালা উপজেলায় নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিট্রট মুহাম্মদ ইনামুল হাছান জরিমানা করেন।

এসময় ইউএনও মুহাম্মদ ইনামুল হাছান বলেন, প্রাথমিক ভাবে ফামের্সী মালিকদের সতর্ক করে দেয়া হয়েছে। ফামের্সীতে যাতে তারা মেয়াদ উত্তীর্ণ ঔষধ না রাখে আর ফিজিশিয়ান স্যাম্পল ঔষধ হাসপাতালে পাঠিয়ে দেয়। গরীব দু:খি রোগীদের মাঝে মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে। দীঘিনালা উপজেলায় এধরণের অভিযান অব্যহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন দীঘিনালা স্যানিটারি ইন্সপেক্টর তুজিম চাকমা ও দীঘিনালা থানা প্রতিনিধি।