শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ইয়ুথ গ্রুপের সক্রিয়করণ সভা

৩৮

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় তৃণমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নে ও সুইজারল্যান্ডের সহায়তায় আস্থা প্রকল্পের উদ্যোগে উপজেলা ইয়ুথ গ্রুপের সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০আগস্ট) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা। উপজেলা ইয়ুথ গ্রুপের আহ্বায়ক জাহানারা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মামুনুর রশিদ চৌধুরী, আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার রিটন চাকমা, নাগরিক কমিটির সদস্য ও ১৮৯ নং গোমতী মৌজার হেডম্যান রঞ্জিত ত্রিপুরা এবং ফিল্ড এসোসিয়েট পপেন ত্রিপুরা।

এছাড়া ইয়ুথ গ্রুপের সহ-আহ্বায়ক দিগ্রেন্দ্র ত্রিপুরা, সদস্য ডলি ত্রিপুরা, আশিক রঞ্জন ত্রিপুরাসহ অংশগ্রহণকারীরা বিভিন্ন অভিজ্ঞতার আলোকে বক্তব্য দেন। সভায় শান্তি-সম্প্রীতি রক্ষা, সরকারি কাজে সহযোগী করা, গণতন্ত্র চর্চা, নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, প্লাস্টিক বর্জন ও সুশাসন প্রতিষ্ঠার মতো কল্যাণমূলক বিষয়গুলোতে গুরুত্বারোপ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা বলেন, তরুণ প্রজন্মকে সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত করে একটি ইতিবাচক সমাজ গড়া সম্ভব। ইয়ুথ গ্রুপ মাদক ও সন্ত্রাস থেকে যুব সমাজকে দূরে রেখে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরো বলেন, আজকের প্রজন্মকে সঠিক পথে গড়ে তুলতে আত্মহত্যার প্রবণতা ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থাকতে হবে। নৈতিক স্খলন রোধে একযোগে কাজ করতে হবে। সভায় উপজেলা ইয়ুথ গ্রুপের নেতৃবৃন্দ ও সদস্যরা সদস্যরা উপস্থিত ছিলেন।