শিরোনাম
কেবল পাঠ্যপুস্তকের পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না: পার্বত্য মন্ত্রীবাল্যবিবাহ প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়: রোয়াংছড়ি ইউএনওবাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় চক্ষু চিকিৎসা, ঔষধ ও চশমা বিতরণরোয়াংছড়িতে বেসরকারি সংস্থার ওয়াশ প্রকল্পের আলোচনা সভাকাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ৩৫হাজার টাকা জরিমানারোয়াংছড়িতে বাল্যবিবাহমুক্ত গ্রাম ও শিশু অপুষ্টিমুক্ত ইউনিয়ন গড়তে আলোচনাকাপ্তাইয়ে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন চিৎমরম উচ্চ বিদ্যালয়বিএনপি চুক্তির মূল আলোচনার কেন্দ্রবিন্দু, আঃলীগ শুধুমাত্র স্বাক্ষর করেছে: শিশির চাকমাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই ফার্মেসীকে ৭ হাজার টাকা জরিমানাবান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্ত

পানছড়ির দুর্গম সীমান্ত এলাকায় ৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা সহায়তা

১৬

‎॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
‎খাগড়াছড়ির পানছড়িতে পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবি ও লোগাং জোন সদর দপ্তর কর্তৃক লোগাং ইউপির দুর্গম কচুছড়িমুখ এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে। রবিবার (১৭ আগষ্ট) সকালে এ মানবিক কার্যক্রম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কচুছড়িমুখ এলাকার অসহায়, হতদরিদ্র, অসুস্থ পাহাড়ী (নারী ও শিশুসহ) জনসাধারণের মধ্যে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেন লোগাং জোন (৩ বিজিবি) এর মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ নাঈমুল মুশফিক নাঈম।

মেডিক্যাল ক্যাম্পেইন শেষে এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সকলকে আশ্বস্থ করেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম।

এদিকে বিনামূল্যে এমন সহায়তা পেয়ে চিকিৎসা নিতে আসা রোগীরা জানান, বিজিবি সবসময়ই আমাদের এলাকাতে এসে চিকিৎসা সেবা সহ নানাবিধ সহায়তা করে থাকেন। এতে আমরা সবাই খুশি।