শিরোনাম
বান্দরবানের আলীকদমে বিদ্যালয়ের মেরামত কাজে লক্ষ লক্ষ টাকা লোপাট !অবশেষে চিকিৎসাধীন পুরোহিতের মৃত্যুতে শোকপার্বত্য চট্টগ্রামে কৃষকদের উন্নয়নে সরকার আন্তরিকশিক্ষার প্রসার ও জনকল্যাণ নিশ্চিত করতে সেনাবাহিনী মানবিক: বাঘাইহাট জোনকর্ণফুলী কলেজে তালিজোড়া দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম, ৩৭ এর মধ্যে কর্মরত ১০ শিক্ষকপ্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের ভাগ্যের পরিবর্তন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছেক্রীড়া প্রতিভা খুঁজতে মাটিরাঙ্গায় ‘নতুন কুঁড়ি’র বাছাই পর্ব অনুষ্ঠিতশিক্ষকরা শিক্ষার্থীদের স্বপ্ন দেখাতেও শেখান, ‘স্বপ্নবাহক’ বইয়ের মোড়ক উম্মোচনমহালছড়ির মুবাছড়ি বন বিহারে শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিতপুলিশ বা প্রশাসন একা মাদক নির্মূল করতে পারবে না

কাপ্তাই ১০আর ই ব্যাটালিয়নের ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

২১

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি রিজিয়নের কাপ্তাই উপজেলা ১০আর ই ব্যাটালিয়ন অসহায় দুস্থ গরীবের মাঝে ফ্রি চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করছে। রবিবার (১৭আগস্ট) সকাল ১০টা হতে বিকাল পযন্ত ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণএলাকা কৌশল্যাঘোনা পাড়ায় এ সেবা প্রদান করা হয়।

গরীব অসহায় শিশু, বৃদ্ধরা দূর,দূরান্ত হতে চিকিৎসা ও স্বাস্থ্য সেবা নিতে চিকিৎসা ক্যাম্পেইনে আসে।এসময় ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসারগন স্বাস্থ্য পরিক্ষা শেষে সকলে মাঝে প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করে। ১০আর ই ব্যাটালিয়ন সুত্রে জানাযায়, সেনা প্রধানের দিক নির্দেশনায় এবং ব্যাটালিয়নের অধিনায়ক লেঃকর্ণেল এ এস এম সাদিক শাহরিয়ার পিএসসি তত্ত্বাবধানে চিকিৎসা সেবা দেয়া হয়।

চিকিৎসা সেবা নিতে আসা গরীব, অসহায় লোকজন জানান আমরা বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ পেয়েছি। সেনাবাহিনীর প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। ব্যাটালিয়নের পক্ষ হতে জানান ভবিষ্যতে এধরনের সুবিধা বঞ্চিত জনসাধারণের পাশে সেনাবাহিনী সব সময় পাশে থাকবে।