শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

রাঙ্গামাটির বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস ষ্টেশন স্থাপনের দাবি

১১

॥ মনু মারমা ॥
দেশের সবচেয়ে বড় উপজেলা হলেও বাঘাইছড়িতে ফায়ার সার্ভিসের কোন স্টেশন নেই। তাই বাঘাইছড়ি উপজেলায় জরুরি ভিত্তিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের দাবিতে জানিয়েছে বাঘাইছড়ি উপজেলাবাসী। রবিবার (১৭আগষ্ট) সকালে রাঙ্গামাটি শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এই দাবী জানান বাঘাইছড়ি উপজেলাবাসী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বাঘাইছড়ির স্থায়ী বাসিন্দা এ্যাডভোকেট মোঃ রহমত উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন, এ্যাডভোকেট জিল্লুর রহমান, মোঃ রেজাউল করিম, মোঃ আল আমিন, মোঃ আলমগীর, মোঃ রকিফুল ইসলাম প্রমুখ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আয়তনের দিক থেকে দেশের সর্ববৃহৎ উপজেলা রাঙ্গামাটির বাঘাইছড়িতে ফায়ার সার্ভিসের স্টেশন স্থাপিত হয়নি। আর দীর্ঘদিনেও ফায়ার সার্ভিস স্টশন স্থাপিত না হওয়ায় প্রতিবছর এই উপজেলায় অগ্নিকান্ডে কয়েক কোটি টাকা ক্ষয়ক্ষতি হচ্ছে। জনবহুল ও গুরুত্বপূর্ণ উপজেলা হিসেবে বাঘাইছড়ি উপজেলায় ফায়ার সার্ভিসের স্টেশন স্থাপনের দীর্ঘদিনের দাবি থাকলেও সরকার এই ব্যাপারে উদাসীন। বিভিন্ন সময় আশ্বাস ওদয়া হলেও যার কোন বাস্তবায়ন নেই। তাই জনগণের নিরাপত্তা ও সুরক্ষার স্বার্থে বাঘাইছড়ি উপজেলায় একটি পুর্ণাঙ্গ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন, অগ্নিনির্বাপণ ও উদ্ধার কাজে দক্ষ জনবল, আধুনিক যন্ত্রপাতি ও যানবাহন সরবরাহসহ স্থানীয় জনগণের জন্য নিয়মিত ফায়ার সেফটি প্রশিক্ষণ কার্যক্রম চালু করার জোর দাবি জানান এলাকাবাসী।