শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

রাঙ্গামাটির রাজস্থলীতে বজ্রপাতে একই পরিবারের তিনজন আহত

১০

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির রাজস্থলীতে বজ্রপাতে তিনজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে তিনজন কে রাজস্থলী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রাজস্থলী উপজেলার ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের হেডম্যান পাড়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৬আগস্ট) রাত আট টায় বজ্রপাতের সময় ওই তিনজন বাড়ীর মধ্যে কাজ করছিলেন। বজ্রপাতে ঘটনাস্থলেই তিনজন গুরুতর আহত হন। আহতদের অবস্থা বেগতিক হওয়ায় তাদের রাজস্থলী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন মিনা তঞ্চঙ্গ্যা (২৫), ছোট শিশু লাবণ্য তঞ্চঙ্গ্যা (৫) এবং মঞ্জিতা তঞ্চঙ্গ্যা (১৪) তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে বলে হাসপাতালের চিকিৎসক জানান।