শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

রাঙ্গামাটির রাজস্থলীতে ইউনিয়ন ছাত্রদল নেতা বহিষ্কার

১২

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকায় রাঙ্গামাটি রাজস্থলীতে ছাত্রদল নেতা ইউনুস আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১২আগস্ট) বিকেলে উপজেলা ছাত্রদলের সভাপতি নাইমুল ইসলাম রনি ও সদস্য সচিব সাজন তঞ্চঙ্গ্যার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ থাকায় ইউনুস কে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ন আহবায়ক (দপ্তর দায়িত্বপ্রাপ্ত) আজিজুর রহমান রুবেল বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে দল থেকে বহিষ্কার করেছে উপজেলা কমিটি। জানাযায, রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি ইউনুস আলী দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনিদিষ্ট প্রমাণ থাকায় দলের সকল পদ থেকে স্থায়ী ভাবে তাকে বহিস্কার করার সিদ্ধান্ত গৃহিত হয়।