শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনে ট্রাক মালিককে জরিমানা

১০

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোঃ জালাল নামে এক ট্রাক মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার রামগড় সদর ইউনিয়নের দক্ষিণ লামকুপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন।

স্থানীয় সুত্রে জানা যায়, পাহাড় কাটা ও বালু উত্তোলনের অপরাধে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী ঐ এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে মোঃ জালাল নামের এক ট্রাক মালিককে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন জানান, ভূমির আকৃতি পরিবর্তন ও পরিবেশ বিপর্যয় একটি গুরুত্বর আইনত দণ্ডনীয় অপরাধ। অভিযুক্তের বিরুদ্ধে প্রমাণিত হওয়ায় আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে। রামগড় উপজেলার সর্বত্র অবৈধ পাহাড় কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করা হবে।