শিরোনাম
বান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক

রাষ্ট্র মেরামতের ৩১দফা লিফলেট বিতরণ কাপ্তাই বিএনপি’র

৩১

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা বিএনপি’র আয়োজনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার ৩১দফা মেরামতে লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার (৯আগস্ট)সকাল ১১টায় কাপ্তাই আপষ্ট্রিম জেটিঘাট সাপ্তাহিক পাহাড়ি-বাঙালি হাটবারে সকল সম্প্রদায়ের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।

কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ জানান, ১৩ জুলাই-২৩ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা তুলে ধরেন। আমরা এই ৩১ দফা সাধারণ জনগনের মাঝে জানান দেয়ার জন্য সকাল হতে লিফলেট বিতরণ করছি।

কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সহ-সভাপতি হারুন অর রশিদ (রতন), সাধারণ সম্পাদক মো ইয়াছিন মামুন, সেচ্ছেসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ মোর্শেদ আলম, জেলা যুগ্নসম্পাদক রাকিব হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্নসম্পাদক আবু বক্কর ছিদ্দিক, মোঃ বেলাল হোসেন, উপজেলা সেচ্ছেসেবক দলের সদস্য সচিব রফিকুল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি পারুল আক্তার, কাপ্তাই উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক তরিক উল্লাহ, ছাত্রদল সদস্য মেহেদী হাসান ফাহিম, কাপ্তাই ইউনিয়ন বিএনপির সাধারণ কামাল হাকিম, উপজেলা জিসাস সভাপতি নুর মোহাম্মদ, বিএনপি নেতা মো সাজ্জাদ হোসেন, ওয়াগ্গা ইউনিয়ন যুবদল আহবায়ক আবুল বশার,যুগ্নসম্পাদক জাহাঙ্গীর আলম ও মো.রাজুপ্রমুখ।এসময় দলের অঙ্গসহযেগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।