শিরোনাম
বান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক

খাগড়াছড়ির দীঘিনালায় সেনা অভিযানে ভারতীয় সিগারেট আটক

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ির দীঘিনালায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট আটক করেছে দীঘিনালা জোনের আওতাধীন বেতছড়ি সাব জোনের সেনারা। শুক্রবার (৮আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে এসব সিগারেট জব্দ করা হয়েছে বলে সেনা ও থানা সুত্র জানিয়েছে।

এদিকে বেতছড়ি সাব জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ ইউনুস এর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ সিগারেট জব্দ করেন। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের অসংখ্য কার্টন সিগারেট, যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসব সিগারেট ভারত থেকে অবৈধভাবে এনে স্থানীয় বাজারে বিক্রির জন্য পাচার করা হচ্ছিল। জব্দকৃত সিগারেট পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

দীঘিনালা জোনের পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় অবৈধ পণ্য পাচার রোধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং চোরাকারবারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।