শিরোনাম
খাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণাকাপ্তাই নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানরোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আলোচনা সভা হয়েছে। মঙ্গলবার (৫আগস্ট) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র। বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা: রুইহলা অং মারমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড.এনামুল হক হাজারী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইমরান আহম্মেদ, চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাজাহান কামাল(ওসি), কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদ, কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ হারুনুর রশীদ, কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া। এসময় উপজেলা সরকারি দপ্তরের প্রধানগণ,ইমাম শিক্ষক প্রতিনিধি, গণমাধ্যম কর্মীসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।

এসময় জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা সহ আহতদের দ্রুত সুস্থতার জন্য মোনাজাত করা করা হয়।