শিরোনাম
খাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণাকাপ্তাই নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানরোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষ

রাঙ্গামাটির বাঘাইছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়িতে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণ অভ্যুত্থান দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫আগস্ট) উপজেলা পরিষদ এর কনফারেন্স কক্ষে উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, কাচালং সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন, কাচালং সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল হোসেন মীর, বাঘাইছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখেন কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমা, কাচালং দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ওমর ফারুক, উপজেলা শিক্ষা অফিসার শাহিন আল মামুন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমা সভার সঞ্চালনা করেন।

সভায় বক্তারা, ৫ আগস্ট গণ অভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে আলোচনা করে বলেন ৫ আগস্টের অভ্যুত্থান থেকে বর্তমান প্রজন্মকে শিক্ষা নিতে হবে এবং এখান থেকেই সকলকে ঐক্যবদ্ধ হয়ে সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করতে হবে আগামী প্রজন্মকে বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ উপহার দিতে হবে।