শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

রামগড় উপজেলা পিসিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিনের মৃত্যু

১০

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) খাগড়াছড়ির রামগড় উপজেলা শাখার সাধারন সম্পাদক ও সাবেক ইউপি মেম্বার কাজী মহিউদ্দিন দুলাল হৃদযন্ত্রের সমস্যায় মৃত্যবরণ করেছেন। রামগড় উপজেলা পিসিএনপির সভাপতি আবুল খায়ের কন্ট্রাক্টর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ।

জানা গেছে, বৃহস্পতিবার (৩১জুলাই) সকালের দিকে হঠাৎ করে বুকে ব্যাথা করলে উপজেলা হাসপাতালে তাকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি স্ট্রোক করেছে, তাকে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে তিনি মুত্যুবরন করেন।

মৃত্যুকালে স্ত্রী সহ দুই মেয়ে এক ছেলের রেখে যান। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরে রাত ১০টায় রামগড় কেন্দ্রিয় কবরস্থানের সামনে তার জানাজার নামাজ শেষে কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটি, খাগড়াছড়ি জেলা ও রামগড় উপজেলা, পৌর কমিটি শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।