শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

রাঙ্গামাটির লংগদুতে মোটরসাইকেল দূর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

১৪

॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির লংগদুতে সদর হতে বাইট্টাপাড়া পর্যন্ত সড়ক নির্মাণ কাজের সময় যাত্রীবাহি দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় এক শ্রমিক আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে নিহত হয়েছে। চালক সহ যাত্রীরা গুরতর আহত অবস্থায় লংগদু সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টার দিকে লংগদু সদরে বাইট্টাপাড়া এলাকায় আহত হন নির্মাণ শ্রমিক খলিলুর রহমান (৪৫) তিনি উপজেলার ইসলামাবাদ এলাকার ৫নং ওয়ার্ডের বাসিন্দা।

স্থানীয় সুত্রে জানাযায়, সকালে অন্যান্য শ্রমিকের সাথে খলিলুর রহমানও কাজ করছিলেন। হঠাৎ স্থানীয় (ভাড়ায়) মটর বাইক চালক যাত্রীবাহি গাড়িটি কাছাকাছি আসতে দেখে সরে যেতে চেয়েও গাড়ির ধাক্কায় সড়কে পড়ে গিয়ে মাথার পেছনে আঘাত পান খলিল। গাড়ি চলক ও যাত্রীদের সহ তাকে দ্রুত উদ্ধার করে লংগদু সদর হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক শ্রমিক খলিলু রহমানকে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করে এবং বাকিদের লংগদু সদর হাসপাতালে চিকিৎসা করা হয়।

এবিষয়ে লংগদু থানার ওসি তদন্ত সরজিৎ দে জানান, ঘটনাটি সকাল এগারোটার দিকে ঘটেছে। যিনি মারাগেছেন তিনি খাগড়াছড়ি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।