শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

একজন পিতা ও অভিভাবক হিসেবে তিনিও শোকে কাতর

১১

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় রাঙ্গামাটির সন্তান নিহত উক্যছাইং মারমা(এরিকশন) এর পরিবারের সঙ্গে বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে উইং কমান্ডার আব্দুল্লাহ মোঃ ফারাবী সাক্ষাৎ করেছেন। এসময় তিনি শোকাহত পরিবারের খোঁজ খবর নেন।

সোমবার (২৮ জুলাই) দুপুর ১২ ঘটিকার সময় রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার তিন নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের কিউংধং পাড়ার বাসিন্দা উসাইমং মারমা ও মাতা তেজিপ্রু মারমার একমাত্র ছেলে ঢাকা মাইলস্টোন স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্র উক্যছাইং মারমা (এরিকশন) এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধুমাত্র বিমান বাহিনী প্রধান নয় একজন পিতা ও অভিভাবক হিসেবে তিনি শোকে কাতর, পরিবারগুলোর এই কঠিন সময়ে তাদের দুঃখগুলো ভাগ করে নেওয়ার চেষ্টা করেন। এসময় বিমান বাহিনীর উইং কমান্ডার আব্দুল্লাহ মোঃ ফারাবী জানান, কোনো ভাষাতেই এই শোক প্রকাশ করা সম্ভব নয়। তিনি জানান, এই পরিবারগুলোকে বিমান বাহিনীর প্রধান যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন।

এসময় বাহিনী প্রধানেরা শোকার্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং একইসঙ্গে পরিবারকে সবধরণের সহায়তা প্রদানে বিমান বাহিনী সর্বদা প্রস্তুত থাকবে বলে আশ্বস্ত করা হয়।

প্রসঙ্গত, গত ২১ জুলাই (সোমবার) বেলা ১টায় ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ভবনে বিমান বাহিনী একটি যুদ্ধ বিমান বিধ্বস্থ হয়ে বহু হতাহতের ঘটনা ঘটে। সেখানেই স্কুলে অবস্থান করছিলো রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার সন্তান উক্যছাইং মারমা (এরিকশন)। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে ঢাকা বার্ণ ইনস্টিটিউট হাসপাতালে মৃত্যুবরণ করে। সে মাইলস্টোন স্কুলের ৭ম শ্রেণীর একজন মেধাবী ছাত্র ছিলো।