শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

জুলাই পুনজাগরণ উপলক্ষে দীঘিনালায় সেনবাহিনীর চিকিৎসা সেবা প্রদান

১২

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
জুলাই পুনজাগরণ অনুষ্ঠান-২০২৫ উপলক্ষে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় প্রোমাংপাড়া সরকারি প্রাথমিকবিদ্যালয়ে খাগড়াছড়ি অসহায় দুস্থ রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।

সোমবার (২৮জুলাই) সকাল ১০টায় দীঘিনালা উপজেলায় পোমাংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খাগড়াছড়ি রিজিয়নে ২০৩ পদাতিক ব্রিগেড আয়োজনে ৫ ফিল্ড এ্যাম্বুলেন্স ও দীঘিনালা জোন যৌর্থ ব্যবস্থাপনায় মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৫শতাধিক গরীব অসহায় দুস্থ রোগীদের মাঝে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়েছে।

মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ৫ফিল্ড এ্যাম্বুলেন্সের মেডিসিন বিশেষজ্ঞ মেজর মোঃ মোজাম্মেল হোসেন, গাইনী বিশেষজ্ঞ মেজর তাসমিয়া আক্তার, মেডিকেল অফিসার (এমও) ক্যাপ্টেন লাবনী জামান ও দীঘিনালা সেনা জোনের মেডিকেল অফিসার আরএমও ক্যাপ্টেন মোঃ রাকিবুল ইসলাম রনি।

বাংলাদেশ সেনাবাহিনী সাম্প্রদায়ীক সম্প্রীতি বজায় রেখে পার্বত্য অঞ্চলের দূর্ঘম এলাকায় শিক্ষা, চিকিৎসা সকল সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন কাজ করছে।