শিরোনাম
পরিশ্রান্ত বিএনপি’র সভাপতি দীপন তালুকদারকে স্বার্থক ও সম্মান করলো প্রধানমন্ত্রীখাগড়াছড়ির দীঘিনালা প্লাবিত সাজেক-লংগদু-সড়ক যোগাযোগ বন্ধজেলা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় বান্দরবানে মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে সংবর্ধনারাঙ্গামাটির বরকলে আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমাকে সংবর্ধনাবুনো হাতির আক্রম থেকে মানুষকে বাঁচাতে দেড়কোটি টাকার সোলার অকার্যকরবৈষম্য রেখেই অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হলোবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতুস্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র

রাজস্থলীতে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ অনুষ্ঠিত

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
সারা দেশের ন্যায় রাঙ্গামাটি জেলার রাজস্থলীতে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ’ অনুষ্ঠান। শনিবার (২৬ জুলাই) সকাল ৯টা ৩০ মিনিটে উপজেলা মডেল মসজিদের হলরুমে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এ শপথ গ্রহণ অনুষ্টান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব কান্তি রুদ্র। ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন অন্তর্র্বতীকালীন সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মহাপরিচালক ড. মোঃ মহিউদ্দিন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, থানা অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মৌলনা মোঃ ফরিদ আহম্মদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা লিপি চাকমা, মহিলা বিষয়ক কর্মকর্তা সিথি চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়াজ বিশ্বাস, প্রাণী সম্পদ কর্মকর্তা নোমান, প্রাথমিক শিক্ষা অফিসার তাজুরুল ইসলাম, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেস্বার, হেডম্যান কার্বারী রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।