শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যানরাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানরামগড়ে সীরাত কন্ফারেন্স ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিতকোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়: পার্বত্য মন্ত্রীজুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

বান্দবানের থানচিতে ক্যান্সার আক্রান্ত মা’কে বাঁচাতে ছেলের প্রানান্ত চেষ্টা, প্রয়োজন ২ লক্ষ টাকা

১২

॥ চিংথোয়াই অং মারমা, থানচি ॥
থোয়াইউ প্রু মারমা বান্দরবানের থানচিতে দুর্গম এলাকায় রেমাক্রী ইউনিয়নের পেনেডং পাড়ার বাসিন্দা। ৩ বছর আগে স্ট্রোকের কারণে বাবাকে হারিয়েছেন। সেই শোক কাটিয়ে না উঠতেই মায়ের ফুসফুসে ক্যান্সার ধরা পড়েছে। টাকার ধার-দেনা করে ২ বছর ধরে মায়ের চিকিৎসাও করিয়েছেন।

থোয়াইউ প্রু মারমা বয়স ২৮ কিংবা ২৯ সে পরিবারের তিন বোনের মধ্যে একভাই হওয়ার কারণে সব দায়িত্ব যেন তার ঘাড়ে এসে পড়েছে। তার মায়ের ক্যান্সারের চিকিৎসা খরচ মেটাতে গিয়ে সর্বস্বান্ত হচ্ছে থোয়াইউ প্রু মারমা। যে বয়সে তার ক্যারিয়ার নিয়ে চিন্তা করার কথা, নিজের একটা পরিবার গড়ে তোলার কথা সেখানে তিনি চাকুরি ছেড়ে দিয়ে দিনরাত লড়ছে জীবনের সঙ্গে মাকে যেন বাঁচানো যায়।

কোথায় চাকুরি, কোথায় সংসার করার চিন্তা। জীবনযুদ্ধে অপরাজিত সৈনিকের মতো একাই লড়াই করছে মা’র মৃত্যু ঠেকাতে। মায়ের জন্য সব বিসর্জন দিয়ে মাকে বাঁচানোর জন্য শেষ সম্বল ভিটামাটি জায়গা পর্যন্ত বিক্রি করে দিতে চাচ্ছে। থোয়াইউ প্রু মারমা তার মায়ের চিকিৎসার জন্য বর্তমানে আরো ২ লক্ষ টাকার জরুরি প্রয়োজন। মাকে বাঁচাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেদন জানিয়ে লিখেছেন রাত যতই গভীর হয়, মন ততই অন্ধকার হয়ে আসে। কেননা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হতে যাচ্ছি বলে।

যোগাযোগ করা হলে থোয়াইউ প্রু মারমা বলেছেন, মায়ের ক্যান্সার হয়েছে বহুদিন ধরে চিকিৎসা চলছিল। বছরখানি আগে কিছুটা সুস্থবোধ করেছেন। কয়েকদিন আগে আবারও চট্টগ্রামের হাসপাতালে কেমো থেরাপির দিয়েছি। এমুর্হুতে মায়ের ক্যান্সারের চিকিৎসায় প্রায় ২ লক্ষ টাকা জরুরি দরকার। তিনি আরো বলেছেন, বর্তমানে তার মা ভর্তি করে চিকিৎসাধীন আছেন হিলভিউ ক্লিনিকে। মায়ের চিকিৎসায় প্রায় ২ লক্ষ টাকার এমুর্হুতে জোগাড় করা অসম্ভব আমার পক্ষে। তাই আমি সবার কাছে কম বেশি সাহায্য কামনা করছি, আপনাদের এই সাহায্যটাই এই মুহূর্তে আমার মা’র জন্য অনেক বড় দোয়া ও আশির্বাদ হয়ে দাঁড়াবে।

ক্যান্সারের বিরুদ্ধে এক ছেলের অদম্য লড়াই, মাকে বাঁচানোর শেষ চেষ্টায়। এই অকুতোভয় মানুষটার বিপদে পাশে দাঁড়ায় আমরাই। আপনার মা হয়তো আছেন, কিন্তু থোয়াইউ প্রু’র মা তো থেকেও যেন নেই। কেন আমরা একজন ছেলেকে মাতৃহারা করব। আমাদের চোখের সামনে কেন একজন মা ২ লক্ষ টাকার জন্য তিলে তিলে মারা যাবেন? তাই মানবিক সহযোগিতার জন্য ক্যান্সার আক্রান্ত রোগীর ছেলে থোয়াইউ প্রু মারমা সাথে যোগাযোগ করুন (বিকাশ- ০১৫৪০৩৯১৩০২), (রকেট- ০১৮২০৩৩৫৬১২), (নগদ- ০১৮৩৬১৮১৭১৮)