শিরোনাম
সেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

কাপ্তাইয়ে বন বিভাগের অভিযানে ঘুঘু পাখি উদ্ধার

১৩

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ রাইখালী রেঞ্জের পুরান বাজার এলাকায় অভিযান চালিয়ে দেশীয় বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে। বুধবার (৯জুলাই) সকাল ১১টায় রাইখালী রেঞ্জ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান দুটি ঘুঘু একটি টিয়া পাখি উদ্ধার করে।

রেঞ্জ কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম জানান, পাল্পউড বাগান বিভাগীয় বন কর্মকর্তার দিক নির্দেশনায় পাখিগুলো উদ্বার করা হয়। এসময় বিক্রেতাকে খুঁজে পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে বন বিভাগের উপস্থিত টের পেয়ে পাখিগুলো খাঁচায় রেখে পালিয়েছে। বর্তমানে রাইখালী রেঞ্জে পাখিগুলো রাখা হয়েছে। বৃষ্টিপাত কমলে প্রাকৃতিক পরিবেশে এগুলো অবমুক্ত করা হবে বলে জানান। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

চট্টগ্রাম ওয়াইল্ডলাইফ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেন জানান, যেকোনো সময় বন্যপ্রাণী সংরক্ষণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তা অব্যাহত থাকবে। তিনি বলেন, বন্যপ্রাণী ক্রয় ক্রিয় একটি অপরাধ এসব প্রাণীর চলাফেরা স্বাধীন রাখা প্রত্যেক নাগরিকে দায়িত্ব।