শিরোনাম
সেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

লামায় বাড়ির মাচাংয়ে পাওয়া গেল ৯ বছরের শিশুর মৃতদেহ

১১

॥ লামা উপজেলা প্রতিনিধি ॥
বান্দরবানের লামায় বাড়ির আঙ্গিনায় ছাগল রাখার মাচাংয়ে ৯ বছরের এক শিশুর মৃতদেহ পাওয়া গেছে। কি কারণে বাচ্চাটি মারা গেছে তা তাৎক্ষণিক জানাতে পারেনি পরিবার। পরে নিহতের বাবা-মা অসুস্থতার কারণে মারা গেছে বলে দাবী করেন। মঙ্গলবার (৮জুন) বিকেল ৩টায় লামা সদর ইউনিয়নের বৈল্যারচর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শিশু মোঃ আরাফাত (৯) লামা উপজেলার সদন ইউনিয়নের ৬নং ওয়ার্ড বৈল্যারচর বাজার এলাকার মোঃ ইলিয়াস ও রওশন আরা বেগম এর ছেলে। সে হ্লাচ্ছাই পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র।

লামা সদর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, শুনামাত্র নিহতের বাড়িতে আসি। পরিবারের সাথে কথা বলে জানা যায় শিশুটি অসুস্থ ছিল। অসুস্থতার কারণে বাচ্চাটি মারা গেছে।

নিহতের পরিবারের সূত্রে জানা যায়, বিকেল ৩টার দিকে বাচ্চাটি বাড়ির আঙ্গিনায় খেলছিল। তখন বৃষ্টি হচ্ছিল। কিছুক্ষণ পরে বাচ্চাটির খোঁজ করলে দেখা আরাফাত আঙ্গিনার একপাশে ছাগল রাখার মাচাংয়ে শুয়ে আছে। বাচ্চাটির মা কাছে গিয়ে গায়ে হাত দিয়ে দেখে তার শরীর ঠান্ডা হয়ে গেছে। পরে বুঝতে পারে সে মারা গেছে।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, বিষয়টি জানতে পেরে স্থানীয় চেয়ারম্যান কে ঘটনাস্থলে যেতে বলেছি। প্রাথমিক পাওয়া তথ্য মতে জানা যায় শিশুটি অসুস্থতার কারণে মারা গেছে।