শিরোনাম
সেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

খাগড়াছড়ির রামগড়ে চোলাইমদ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
চট্রগ্রাম পাঁচলাইশ ও খুলশি থানার ডাকাতির প্রস্তুতি, চাঁদাবাজি, অস্ত্র ও মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামী মিঠু পাল (৩০) কে খাগড়াছড়ির রামগড়ে চোলাই মদসহ গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৫ জুলাই) সকালে রামগড় থানাধীন পৌরসভাস্থ জগন্নাথপাড়া এলাকায় ১৫ লিটার চোলাই মদ সহ তাকে গ্রেফতার করা হয় বলে পলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দীন সঙ্গীয় পুলিশের একটি দল অভিযান চালায়। রামগড় পৌরসভার ০২ নং ওয়ার্ড সংলগ্ন জগন্নাথপাড়া জগন্নাথ মন্দির সংলগ্ন ডাক্তার মিলন কান্তি শীল এর ফার্মেসীর সামনে ১৫ লিটার চোলাইমদ সহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিঠু পাল কক্সবাজার জেলার রামুর রাজারকুল ইউনিয়নের লিটন পালের ছেলে বলে জানান।

রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোলাইমদ সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালত হাজতে প্রেরণ করেন।