শিরোনাম
সেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

কাপ্তাই এর কৃষক দিদার আলমের সন্ধান মেলেনি এক মাসেও

১৮

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
কাপ্তাই উপজেলাধীন রাইখালী ইউনিয়নের ষাটতলী গ্রামের এক কৃষক গত ১ মাস যাবত নিখোঁজ রয়েছেন। কৃষকের খোঁজ না পেয়ে উদ্বিগ্ন পরিবার ও এলাকাবাসী তার সন্ধানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। নিখোঁজ কৃষকের সন্ধান চেয়ে শুক্রবার (৪জুলাই) বিকাল ৪টায় এলাকাবাসী রাইখালী পশ্চিম কোদালা ষাটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়ক এলাকায় মানববন্ধন করেছেন।

নিখোঁজ কৃষক পশ্চিম কোদালা রাইখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মুন্সি আহমেদের বাড়ি এলাকার ষাটতলী গ্রামের জামির হোসেনের ছেলে দিদার আলম। গ্রামবাসী বলেন, সে ষাটতলী গ্রামের একজন সরলমনা কৃষক ছিলেন। গত ৩১ মে সকালে আদা খেতে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। তবে আদা খেতে পৌঁছায়নি এবং দিন শেষে আর বাড়ি ফেরেনি। পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার কোনো খোঁজ পায়নি।

দিদার আলমের বাবা জামির হোসেন, মা বাবিয়া বেগম বলেন, আমার ছেলেকে গত ১ মাস তিন দিন ধরে দেখি না। কোথায় গেল, কে নিয়ে গেল, কিছুই জানি না। আমার ছেলের মুখটা আবার দেখতে চাই, আমি তাকে ফেরত চাই। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি আমার ছেলেকে খুঁজে দিন। মানববন্ধনে ছাবের আহমদ, আবুল হাসান মেম্বার ও নিখোঁজ দিদার আলমের স্ত্রী কোহিনুর আক্তার বক্তব্যে বলেন, গত ১ মাস ৩ দিন ধরে দিদার নিখোঁজ, এটি শুধু তার পরিবারের নয়, আমাদের সমাজের উদ্বেগের বিষয়।

এ বিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান কামাল(ওসি) জানান, পরিবারের পক্ষ থেকে নিখোঁজ কৃষকের সন্ধানের ব্যাপারে ২ জুন ২০২৫ এ চন্দ্রঘোনা থানায় একটি জিডি করা হয়েছে, তখন থেকে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।