শিরোনাম
রাঙ্গামাটির বরকলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিতকাপ্তাইয়ে জাতীয় যুব দিবসের সমাপনীতে ঋণে চেক বিতরণজিয়াউর রহমান দেশে রক্তপাতহিন রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনেনকাপ্তাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনমাটিরাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনরাঙ্গামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন, পতাকা উত্তোলন করেনি বহু প্রতিষ্ঠানবান্দরবানের আলীকদমে বিদ্যালয়ের মেরামত কাজে লক্ষ লক্ষ টাকা লোপাট !অবশেষে চিকিৎসাধীন পুরোহিতের মৃত্যুতে শোকপার্বত্য চট্টগ্রামে কৃষকদের উন্নয়নে সরকার আন্তরিকশিক্ষার প্রসার ও জনকল্যাণ নিশ্চিত করতে সেনাবাহিনী মানবিক: বাঘাইহাট জোন

পাহাড় কাটার দায়ে লামায় দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

৯

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥
বান্দরবানের লামায় উপজেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দুইটি ইটভাটাকে পাহাড় কাটার অপরাধে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৩০ জুন ২০২৫ইং) বিকেল সাড়ে ৫টায় উপজেলার ফাইতং ইউনিয়নে ওয়াইএসবি এবং ইউবিএম ইটভাটায় এই অভিযান চালানো হয়।

লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন নেতৃত্বে ফায়ার সার্ভিস ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এই অভিযানে অংশ নেয়।

লামার ফাইতং এলাকায় ওয়াইএসবি এবং ইউবিএম ইটভাটায় অভিযানকালে দেখা যায় ভাটা দুইটি পাহাড় কাটছে। এতে করে পরিবেশের প্রচুর ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দেয়। এসময় দুই ইটভাটায় ১ লাখ করে মোট ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন বলেন, ‘বনাঞ্চল, পাহাড়ি এলাকা ও জনবসতি এলাকায় ইটভাটা স্থাপন নিষিদ্ধ। এতে করে লোকজন দুর্ভোগ পোহাচ্ছে। এছাড়া ইটভাটাগুলোর কোনও কাগজপত্র নেই। অবৈধভাবে ভাটাগুলো চলছিল। পাহাড় কাটার অপরাধে ওয়াইএসবি ব্রিকসকে এক লাখ এবং ইউবিএম ব্রিকসকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।